ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাতে লিভারপুল-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

১৬ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম মাঠে গড়ানোর পর ইতোমধ্যে বেশকিছু বড় ম্যাচ দেখেছে সমর্থকরা। যদিও মৌসুমের প্রথম হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে আজ। অ্যানফিল্ডে আর্সেনালকে আতিথেয়তা দেবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

প্রায় একই রকমের শক্তি ছাড়াও দুই দলের লড়াইটা আরো একটা কারণে সবার নজরে থাকবে। গত মৌসুমে আর্সেনালকে পেছনে ফেলে নিজেদের ইতিহাসের ২০তম লিগ শিরোপা ঘরে তোলে লিভারপুল। সেই সঙ্গে চার মৌসুমের অপেক্ষা ফুরায় মার্সিসাইডের ক্লাবটির। চার রাউন্ডের খেলা বাকি থাকতেই ট্রফি জেতে আর্নে স্লটের দল।

লিভারপুলের সামনে এবার তাই শিরোপা ধরে রাখার মিশন। সেই মিশনে কাড়ি কাড়ি টাকা ঢেলে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে রেডরা। তাদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। প্রথম ২ ম্যাচে তুলে নিয়েছে শতভাগ জয়। বোর্নমাউথের পর হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।

লিভারপুলের দুই ম্যাচের অভিজ্ঞতা একরকম হয়নি। বোর্নমাউথকে ৪-২ গোলে হারালেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে নিউক্যাসলের বিপক্ষে। অন্তিম মুহূর্তে রিও নুমোহার গোলে সেন্ট জেমস পার্ক থেকে জয় নিয়ে ফিরেছে লিভারপুল।

লিভারপুলের মতো আর্সেনালও নিজেদের প্রথম দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করে মিকেল আর্তেতার দল। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখল, আক্রমণে- সবকিছুতে পিছিয়ে থেকেও বাজিমাত করে গত আসরের রানার্সআপরা। সফরকারীদের হয়ে ব্যবধান গড়া গোল করেন রিকার্ডো ক্যালাফিওরি।

ঘাম ঝরানো জয়ে মৌসুম শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই চেনা দাপট দেখায় আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে বিধ্বস্ত করে তারা। সমান ৬ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। লিভারপুল আছে তিনে। দ্বিতীয়স্থানে টটেনহাম হটস্পার।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে লিভারপুল-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচ

আপডেট সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫