ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বলে ১১ ছক্কা হাকালেন নিঝার।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) কয়েকদিন আগে ১ বলে ২২ রান দেখেছে ভক্তরা। এবার ১২ বল অর্থাৎ ২ ওভারে ১১ ছক্কার ঘটনা ঘটল কেরালা ক্রিকেট লিগে। বিধ্বংসী ব্যাটিং করে আলোচনায় এসেছেন সালমান নিঝার।

কেরালা ক্রিকেট লিগে শনিবার (৩০ আগস্ট) আদানি ত্রিবান্দ্রম রয়্যালসকে ১৩ রানে হারিয়েছে ক্যালিকাট গ্লোবস্টার। গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৬ রান তোলে গ্লোবস্টার। জবাবে ১৭৩ রানে থামে রয়্যালস।

গ্লোবস্টারকে বড় পুঁজি এনে দেওয়ার পথে রয়্যালসের ২ বোলার বাসিল থাম্পি ও অভিজিত প্রবীণের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন নিঝার। থাম্পির করা ১৯তম ওভারের প্রথম ৫ বলে টানা ছয় মারেন এই ব্যাটার। শেষ বলে সিঙ্গেল নেন।

শেষ ওভারে তো আরো বিধ্বংসী ব্যাটিং করেন নিঝার। এই ওভারের সবকটি বলেই ছয় মারেন তিনি। সব মিলিয়ে ৪০ রান আসে সে ওভার থেকে। ছয়চি ছয় হজমের পাশাপাশি একটি করে ওয়াইড ও নো দেন অভিজিত। বাকি রান দুটি দৌড়ে নেন নিঝার। প্রথম বলে ৬ হজমের পর দ্বিতীয় ডেলিভারিটা ওয়াইড দেন অভিজিত। এরপর নো করেন তিনি। সে বলে দৌড়ে ওই ২ রান নেন নিঝার। বাকি ৫ বলের প্রতিটিতেই ছয় হাঁকান এই ব্যাটার। ২৬ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

১২ বলে ১১ ছক্কা হাকালেন নিঝার।

আপডেট সময় : ০৪:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫