ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
সুমাইয়া বিনতে হোসাইনী।
দক্ষিণ এশিয়ার তরুণ নারী নেতৃত্বের জন্য আয়োজিত আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম ‘সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি’তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার উদীয়মান নারী নেত্রী সুমাইয়া বিনতে হোসাইনী। সুইডেনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এই ফেলোশিপের আয়োজন করছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এর সহযোগিতায় এই প্ল্যাটফর্মে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের তরুণ নারী নেতারা অংশ নেবেন।

আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এই ফেলোশিপটি অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, রাজনৈতিক ক্ষমতায়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে সুমাইয়া কালের কণ্ঠকে বলেন, “দেশের তরুণ নারীদের অবস্থান ও সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরার এই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব, ইনশাআল্লাহ।” তিনি আশা প্রকাশ করেন, এই অভিজ্ঞতা তাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব গঠনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বর্তমানে সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি কুমিল্লা মহানগর মহিলা দলের সহসভাপতি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তরুণ রাজনৈতিক ফেলো হিসেবেও দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আপডেট সময় : ০৩:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫