ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চালু হলো দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশের চিকিৎসা খাতে যুক্ত হলো নতুন এক মাইলফলক। রাজধানীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার।

রোববার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার গ্যালারিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম প্রমুখ।

চীন সরকারের সহায়তায় তৈরি এ রিহ্যাবিলিটেশন সেন্টার এআই সিস্টেমেটিক থেরাপি সেন্টার। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম রিহ্যাবিলিটেশন সেন্টার। ১০ হাজার বর্গফুট জায়গা নিয়ে সেন্টারটি স্থাপন করা হয়েছে।

কেউ যখন হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন তখন এখানে চিকিৎসা নিতে পারবেন। এছাড়া স্ট্রোকের কারণে যেসব রোগীর হাত-পা শক্ত হয়ে যায় এই সেন্টারে চিকিৎসার মাধ্য রোগীর হাত-পা স্বাভাবিক করা সম্ভব। সবমিলিয়ে আধুনিক ও উন্নত চিকিৎসা মিলবে এই সেন্টারে।

এছাড়া স্পাইনাল কর্ড ইনজুরি, জন্মগত বা অর্জিত পক্ষাঘাত, ফ্রোজেন শেল্ডার, নার্ভ ইনজুরি, দুর্ঘটনায় আহত ও পঙ্গু, জটিল অর্থোপেডিক কন্ডিশন, সেরিব্রাল পালসি, গিলিয়েন-ব্যারে সিনড্রোম, দীর্ঘমেয়াদি ব্যথাজনিত বা বডি স্টিফনেস রোগের চিকিৎসা মিলবে আধুনিক এই সেন্টারে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চালু হলো দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার

আপডেট সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫