ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইরাকে ৫ হাজার বছরের প্রাচীন নগরীর সন্ধান

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ৫ হাজার বছরেরও বেশি পুরোনো একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দেশটির মসুল বাঁধের পানির স্তর নেমে যাওয়ার পর প্রাচীন ওই নগরীর সন্ধান পাওয়া যায়।

সেখানে খননকালে প্রাচীন যুগের অক্ষত প্রত্নবস্তু পাওয়া গেছে। শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

ইরাকের দুহোক প্রদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর গত শুক্রবার জানায়, এখানে হেলেনিস্টিক যুগের (খ্রিস্টপূর্ব ৩০০ সালের কাছাকাছি) অন্তত ৪০টি মাটির কফিনসহ ওই অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় কবরস্থানগুলোর একটির সন্ধান মিলেছে।

বিশেষজ্ঞরা দ্রুত খননকাজ চালাচ্ছেন, যাতে আবার পানি বেড়ে যাওয়ার আগে সমাধিগুলো সংরক্ষণ ও প্রত্নবস্তুগুলো উদ্ধার করা যায়।

প্রাথমিক গবেষণায় ধারণা করা হচ্ছে, এই স্থানটিতে বিভিন্ন যুগের নিদর্শন আছে— নিনেভেহ ভি যুগ, প্রাচীন ও মধ্য ব্রোঞ্জ যুগ, মিতানি রাজ্য, নব্য-আসিরীয় সাম্রাজ্য থেকে শুরু করে ইসলামী যুগ পর্যন্ত।

খননকালে মাটির পাত্রের ভাঙা টুকরো এবং হেলেনিস্টিক যুগের অক্ষত প্রত্নবস্তু পাওয়া গেছে, যা এই বসতির ঐতিহাসিক গুরুত্বকে আরও স্পষ্ট করছে।

সাইটটি দুহোক প্রদেশের দক্ষিণের পুরোনো খানকে গ্রামে অবস্থিত। মসুল বাঁধ ১৯৮৬ সালে নির্মিত হওয়ার পর গ্রামটি পানির নিচে চলে যায়। এ বছর অস্বাভাবিকভাবে পানির স্তর কমে যাওয়ায় ধ্বংসাবশেষ প্রকাশ্যে আসে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।

দুহোক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক বেক্স ব্রিফকানি বলেন, এই আবিষ্কার অঞ্চলটির ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে। তিনি আরও জানান, খননকাজ চালালে উত্তর মেসোপটেমিয়ার সাংস্কৃতিক বিনিময় ও ইতিহাস সম্পর্কে নতুন তথ্য মিলবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকে ৫ হাজার বছরের প্রাচীন নগরীর সন্ধান

আপডেট সময় : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫