ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পর্নোগ্রাফি সাইটে নিজের ডিপফেক ছবি দেখে ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী

এবার একটি পর্নোগ্রাফি সাইটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সাইটটিতে মেলোনি এবং তার বোনের ছবিসহ অন্যান্য হাই-প্রোফাইল নারীদের ছবি ডিপফেক দিয়ে বিকৃত করা হয়েছে। সেই সঙ্গে যৌনতাবাদী এবং আপত্তিকর ক্যাপশনও ব্যবহার করা হয়েছে।

এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার পর গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাইটের পরিচালকরা এটি বন্ধ করে দেয়।

অভিযোগ রয়েছে, তারা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা পাবলিক সোর্স থেকে নারীদের ছবি সংগ্রহ করতো এবং সেগুলোকে বিভিন্নভাবে নকল করে প্রকাশ করতো।

জর্জিয়া মেলোনির পাশাপাশি সাইটটিতে তার বোন আরিয়ানা এবং অন্যান্য ইতালীয় সেলিব্রিটি ও রাজনীতিবিদদের ছবিও দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী ইতালির কোরিয়ের ডেলা সেরা সংবাদপত্রকে বলেছেন, ‘যা ঘটেছে তাতে আমি বিরক্ত। আমি সেই সকল নারীর প্রতি সংহতি ও সমর্থন জানাতে চাই, যারা সাইটের পরিচালক এবং এর ব্যবহারকারীদের মাধ্যমে অসন্তুষ্ট, অপমানিত এবং লঙ্ঘিত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এটা হতাশাজনক যে, ২০২৫ সালে এসেও এমন কিছু লোক আছেন, যারা একজন নারীর মর্যাদা পদদলিত করা এবং তাকে যৌনতাবাদী ও অশালীন অপমানের লক্ষ্যবস্তুতে পরিণত করাকে স্বাভাবিক এবং বৈধ বলে মনে করেন।’

দীর্ঘদিনের সঙ্গীর ‘যৌনতাবাদী মন্তব্যের কারণে ২০২৩ সালে প্রধানমন্ত্রী মেলোনির বিবাহবিচ্ছেদ হয়। তিনি এর আগেও ডিপফেক পর্নোগ্রাফি এবং পারিবারিক সহিংসতাসহ নারী সংক্রান্ত বিষয়গুলোতে সোচ্চার ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালেও মেলোনি একটি ডিপফেক ভিডিও তৈরির অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পর্নোগ্রাফি সাইটে নিজের ডিপফেক ছবি দেখে ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫