ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩১আগস্ট) দুপুরে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নুরকে ফোন করেন এবং তার অবস্থার বিস্তারিত জানেন। ফোনালাপে নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। এসময় ড. ইউনূস তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

গতকাল শুক্রবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরকে দেখতে ঢাকা মেডিকেলে যান।

রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নুরের মাথায় আঘাত রয়েছে, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৪:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫