ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আজ ঘোষণা করা হতে পারে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে কমিশন রোডম্যাপ ঘোষণা করবে।

এর আগে গতকাল বুধবার (২৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এক বৈঠকে নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দেওয়া হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিশন সূত্রে জানা গেছে, রোডম্যাপে ভোটের সব ধরনের প্রস্তুতির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল তৈরি, নির্বাচনী ম্যানুয়াল প্রস্তুত, আইন সংস্কার এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে তার দুই মাস আগে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে আজ

আপডেট সময় : ১০:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫