ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে বলেছি: ফখরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন সংস্কারসহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে বলেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান তিনি।

বৈঠক শেষে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারসহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে বলেছি। বিতর্কিত কোনো মানুষ যেন সংস্কার কমিটিতে না থাকে।

স্বৈরাচারী সরকারের দোসরদের সরিয়ে প্রশাসনে নিরপেক্ষদের নিয়োগ দেওয়ার কথা অন্তর্বর্তী সরকারকে বলেছেন বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিচার বিভাগের ৩০ জন বিচারকের অপসারণ চেয়েছি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতে থেকে দলীয় প্রচারণা চালাচ্ছে। ভারতের সঙ্গে কথা বলে তাকে এ অবস্থা থেকে সরানোর জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে বলেছি: ফখরুল

আপডেট সময় : ১০:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪