ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঢাকায় সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঢাকায় নিয়ন্ত্রণহীন গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। রাজধানীতে চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, ঢাকার গণপরিবহন দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলায় প্রতিদিন যাত্রীরা জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনরকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য এ যাত্রা হয়ে ওঠে দুরূহ। ঢাকায় চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার যানজটের অন্যতম কারণ অকার্যকর রুটে চলা অসংখ্য বাস। এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।

এ পরিস্থিতি বদলাতে রাজধানীর সব বাসকে একক একটি ব্যবস্থার অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ ব্যবস্থায় কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে।

এতে রুট শৃঙ্খলা নিশ্চিত হওয়ায় যানজট ও ভাড়ায় প্রতারণা কমবে এবং যাত্রীরা পাবেন নিরাপদ, আরামদায়ক ও কার্যকর সেবা পাবে বলে সরকার জানায়।

প্রেস উইং আরো জানায়, নতুন ব্যবস্থায় আর যাত্রীদের বাসে উঠতে হুমড়ি খেয়ে পড়তে হবে না বা প্রতিদিন ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখো মানুষের যাতায়াত হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং

আপডেট সময় : ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫