ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মহানগর আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা এফ এম শরীফুল ইসলাম ওয়ারী এলাকায় অবস্থান করছেন।

পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাজধানীতে মহানগর আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫