ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঁচ দিনের চীন সফরে যাচ্ছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তারা ঢাকা ত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ এই সফরে অংশ নিচ্ছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিনিধি দলটি চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও একটি শিল্পকারখানা পরিদর্শন করবে। পাশাপাশি চায়না কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার দিন হিসেবে নির্ধারিত হয়েছে।

চীন সফরকে সামনে রেখে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির প্রতিনিধি দলের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত থেকে প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

আপডেট সময় : ১২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫