ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ঢাকার কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চঞ্চল (৩২) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাটেরবাগ ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত চঞ্চল চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালে নিহতকে নিয়ে আসা বন্ধু তন্ময় জানান, শান্ত আগে একটি অনলাইন প্রতিষ্ঠানে কাজ করতেন, তবে বর্তমানে বেকার ছিলেন। রাতে কদমতলীর পাটেরবাগ ব্যাংক কলোনি এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শান্ত ও চঞ্চলকে লক্ষ্য করে জুনিয়ররা ছুরিকাঘাত করে। এতে তারা রাস্তার ওপর লুটিয়ে পড়েন।

শান্তর গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামে। তার বাবা মৃত সদর আলী। যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় : ১১:২০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫