ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রশংসায় যা বললো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় এ প্রশংসা করা হয়। পাশপাশি দক্ষিণ এশিয়ায় আরও যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করা হয়।

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে এ প্রশংসা করেন দপ্তরের প্রধান উপ-মুখপাত্র টমাস টমি পিগট।

প্রেস বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর কয়েক মাসের মধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। প্রতি বছর তাদের ক্যাম্পগুলোতে প্রায় ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে। সব মিলিয়ে এই মুহুর্তে বাংলাদেশে অবস্থান করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বাংলাদেশের প্রশংসায় যা বললো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫