ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন স্বাধীন খসরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ফেসবুকে নারী উপদেষ্টাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেতা স্বাধীন খসরু। সেখানে মন্তব্য করায় সমালোচনার শিকার হন তিনি। নিদনার মুখে পড়ে ভিডিওটি মুছে দেন খসরু। এবার চাইলেন ক্ষমা। 

নিজের ফেসবুকে স্বাধীন খসরু লিখেছেন, গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি।

এরপর লেখেন, কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!

অভিনেতা বলেন, ‘যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।জনপ্রিয় সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে আসেন খসরু। তার নির্মিত নাটক ‘তারা তিনজন’-এ অভিনয় দিয়ে ব্যাপক পরিচিতি পান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন স্বাধীন খসরু

আপডেট সময় : ০৬:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫