ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

স্বরা ভাস্কর

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরে বোম হামলায় পাখির মতো মানুষকেও উড়তে দেখে গেছেন। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস।

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেত্রী স্বরা ভাস্করকে। এবার গাজাবাসির হত্যা ইস্যুতেও মুম্বাইয়ের রাস্তায় এক বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী। তাঁর এই ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিনেত্রীর মতে, ইসরায়েলি সরকারের কার্যকলাপ প্যালেস্টাইনের পরিচয় ও গাজার অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা। অভিনেত্রীর ভাষ্য, ‌‌‘তারা (ফিলিস্তিনিরা) কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়।’

swara-bhaskar

তিনি যোগ করেন, ‘কেউ যদি ইসরায়েলি জিম্মিদের পক্ষে কথা বলে, তবে সেই সঙ্গে হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।’ হামাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হামাসের হামলা ছিল আসলে প্রতিক্রিয়া। দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে হামাস। এখন তাদের ওপরই দোষ দেওয়া হচ্ছে।’

স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থানের কথাও টেনে আনেন। তার দাবি, ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে থেকেছে এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের শিকড়ের অংশ।

এর আগেও গাজার সমর্থনে এবং ইসরায়েলের বিপক্ষে পোস্ট করতে দেখা গেছে অভিনেত্রীকে। গত (২৩ জুন) রাতে গাজার একটি নৃশংস ছবি সমাজমাধ্যমে প্রকাশ করে গাজা ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে তিনি লিখেছিলেন, ‘ইসরায়েলের মানবিক সাহায্য।’ আসাল রাদের ওই পোস্টটি নিজের এক্স হ্যান্ডলে (টুইটার) ভাগ করে স্বরা লিখেছেন, ‘এই সময় গাজা।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের রাস্তায় স্বরা ভাস্কর

আপডেট সময় : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫