ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতা বাঘকে ৩০০ মিটার টেনে নিল পথকুকুর, ভাইরাল ভিডিও

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে
চিতা বাঘের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পথকুকু-সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের নাসিকে এক বিরল ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সেখানে দেখা গেছে, এক পথকুকুর ভয়ঙ্কর চিতা বাঘের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সেটিকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে নাসিকের নিফাড এলাকায় ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, একটি চিতা হঠাৎ গ্রামে ঢুকে পড়লে পথকুকুরটি পাল্টা আক্রমণ চালায়।

অপ্রত্যাশিত এই হামলায় হতবাক হয়ে যায় চিতা এবং প্রাণ বাঁচাতে চেষ্টা করে। তীব্র লড়াই শেষে শেষ পর্যন্ত কুকুরের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে যায় বাঘটি।

লড়াইয়ে আহত হলেও কুকুরটি প্রাণে বেঁচে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো স্থানীয় বাসিন্দা কিংবা গৃহপালিত পশুর ক্ষতি হয়নি।

স্থানীয় বন বিভাগ জানিয়েছে, আহত চিতাটি কাছাকাছি মাঠের ভেতর পালিয়ে যায়। সেটি চিকিৎসার প্রয়োজন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আপাতত গ্রাম ও আশপাশের এলাকা নিরাপদ রয়েছে।

ঘটনাটি এমন সময়ে সামনে এলো, যখন ভারতে পথকুকুর নিয়ে বিতর্ক তুঙ্গে। শুক্রবার সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হয়। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ জানায়, দিল্লি-এনসিআর এলাকায় পাউন্ডে টিকা দেওয়া পথকুকুর ছেড়ে দেওয়ার ওপর আগের নিষেধাজ্ঞা “অতিরিক্ত কঠোর” ছিল।

আদালত সেই নির্দেশনা সংশোধন করেছে। এ ধরনের বিরল লড়াইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চিতা বাঘকে ৩০০ মিটার টেনে নিল পথকুকুর, ভাইরাল ভিডিও

আপডেট সময় : ০৫:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫