প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর জেলের সাজা এড়াতে ৪ বছরে তিন বার সন্তানের জন্ম দিলেনে এক। আইন অনুযায়ী, অন্তঃসত্ত্বা বা স্তন্যপান করানো মহিলাদের কারাদণ্ড স্থগিত থাকে। সাজা এড়াতে ওই তরুণী আইনের সেই ফাঁকটিকেই বেছে নিয়েছিলেন । তবে সেই ঘটনায় নতুন মোড়ও এসেছে সম্প্রতি। তদন্তকারীরা এখন জানতে পেরেছেন, তিন সন্তানকে জন্ম দেওয়ার পর তিন জনকেই ত্যাগ করেছেন তরুণী। ওই পুরুষের সঙ্গেও তিনি আর বসবাস করেন না।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ওই তরুণীর প্রতারণার অভিযোগে জেলের সাজা হয়। কিন্তু সেই সাজা এড়াতে তিনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন, তা সকলকে অবাক করে দিয়েছে। জেলে যাওয়া থেকে বাঁচতে একই পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ২০২৪ সাল পর্যন্ত তিন সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
তরুণী তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার পর পরই তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করেন বিষয়টি নিয়ে। মে মাস থেকে নতুন করে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা জানতে পারেন, জন্ম দেওয়া সন্তানদের কাউকেই নিজের কাছে রাখেননি। নিজের পরিচয়ও দেননি। এর পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তরুণী স্বীকার করেন, যে পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তিনি সন্তানদের জন্ম গিয়েছেন, তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। আর সে কারণেই তিনি ওই সন্তানদের নিজের কাছে রাখেননি।
তিনি আরও জানান, প্রথম দুই সন্তান এখন তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে থাকেন। তৃতীয় সন্তানকে তুলে দিয়েছেন বোনের হাতে। বিষয়টি তদন্ত করার পর কর্তৃপক্ষের বিশ্বাস, জেলের সাজা এড়াতেই বার বার গর্ভধারণের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতারণার দায়ে দণ্ডপ্রাপ্ত ওইতরুণী। তাই তাঁকে এখন কারাগারে পাঠানোর কথা ভাবছেন কর্তৃপক্ষ।
তবে এ বিষয়টি সমাজমাধ্যমে হইচই ফেলেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। আইনের ফাঁক খুঁজে সাজা এড়ানো নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চীনের শানসি প্রদেশে। অভিযুক্ত তরুণীর নাম চেন হং।
চেতনায়২৪ ডেস্ক : 





































