ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ইসির বৈঠক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক হয়। তবে অন্য কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার এই বৈঠকে ছিলেন না। ইসি সচিব জাপানে থাকায় তিনিও বৈঠকে অংশ নেননি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানাতে হবে। এরপর সবকিছু চূড়ান্ত করে জানানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ইসির বৈঠক

আপডেট সময় : ০৪:২৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫