ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যালঘু নির্যাতন ও মন্দিরে হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

সংখ্যালঘু নির্যাতন ও মন্দিরে হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের উপযুক্ত শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থাসহ আট দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় শহীদ মিনারে এই আয়োজিত এই গণসমাবেশে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা অংশ নেন। পাশাপাশি হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয়গুরুরা সমাবেশে উপস্থিত হন।

এসময় তারা গত ৫ আগস্টের পর থেকে সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাসা-বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও নারীদের যৌন নির্যাতনের অভিযোগ আনেন। এসব ঘটনার সুষ্ঠু বিচারের লক্ষ্যে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান।

এছাড়া ভবিষ্যতে যাতে সংখ্যালঘুদের ওপর কোন দমন পীড়ন না হয় সে বিষয়ে অর্ন্তবর্তী সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন হিন্দু ধর্মীয় নেতারা। সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ৮ দাবি বাস্তবায়নের জোর দাবিও জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

সংখ্যালঘু নির্যাতন ও মন্দিরে হামলার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি

আপডেট সময় : ০১:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪