ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন : বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী মনোনয়ন ফরম বিতরণ শেষে গ্রহণ কার্যক্রম চলছে। এরই মধ্যে ফরম জমা দেওয়ার সময় অনেক প্রার্থীকে স্লোগান দিতে দেখা যায়, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। 

ডাকসু ও হল সংসদ আচরণ বিধির ২ (ক) নম্বর অনুচ্ছেদের ‘মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহার’ পয়েন্টে বলা আছে- মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।
এছাড়াও আচরণবিধির বেশিরভাগ অংশ জুড়ে স্লোগান, মিছিল না দেওয়ার কথা বলা আছে।

কিন্তু, শেষ দিনেও এই প্রতিবেদক দেখতে পান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চিফ রিটার্নিং অফিসার ও অন্যান্য রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে একজন প্রার্থীর সমর্থকরা স্লোগান দিতে থাকে। সাথে সাথেই রিটার্নিং কর্মকর্তারা তাদের থামতে বলেন, অন্যথায় মনোনয়নপত্র জমা না নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, এর আগে ছাত্রদলের বর্তমান জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের বিরুদ্ধে মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ ওঠে।

আচরণবিধি বারবার লঙ্ঘনের বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বলেন, প্রার্থীদের এমন আচরণ স্পষ্টত নির্বাচনি আচরণের লঙ্ঘন। তারা হঠাৎ করে স্লোগান দিয়ে দিচ্ছে। যারা এমন কাজ করছে আমরা প্রথম বারেই তাদেরকে থামতে বলেছি, নতুবা মনোনয়নপত্র জমা না নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ডাকসু নির্বাচন : বারবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫