ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১ পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভসে এ তথ্য জানায় সংস্থাটি। 

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ের সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান শাহানাজ।

এদিকে আবহাওয়া অফিসের অন্য পূর্বাভাসে জানানো হয়েছে, নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন সারাদেশে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫