ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গ্যাস সরবরাহ বাড়াতে কূপের মুখে বসছে ৬০০ কোটি টাকার কম্প্রেসার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

দেশের পুরাতন গ্যাস কূপগুলোতে উৎপাদন বাড়াতে ৬০০ কোটি টাকা ব্যয়ে কম্প্রেসার স্থাপন করা হচ্ছে। 

বুধবার (১৩ আগস্ট) পেট্রোবাংলার এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডের দুটি লোকেশনে ৬০০ কোটি টাকার বেশি ব্যয়ে কম্প্রেসার স্থাপন করা হচ্ছে।

পুরাতন গ্যাস কূপগুলোর উৎপাদন কমে যাওয়ার কারণে কূপ-মুখে গ্যাস প্রেসারও কমে যাচ্ছে। ফলে প্রসেসড গ্যাসের প্রেসার সঞ্চালন লাইনের প্রেসারের সঙ্গে মাঝে মধ্যে সামঞ্জস্যপূর্ণ হয় না। গ্যাস প্রেসার ম্যাচ করানোর জন্য কিছু গ্যাস ব্লো-ডাউন করতে হয় এবং এর ফলে গ্যাসের সরবরাহও কমে যায়।

এতে আরও বলা হয়, এই সমস্যা থেকে উত্তরণের জন্য কূপের মুখে কম্প্রেসার বসানো হচ্ছে। এর মাধ্যমে কূপগুলোর গ্যাস উৎপাদনের পরই কম্প্রেসারের মাধ্যমে প্রেসার বৃদ্ধি করে প্রসেস সম্পন্ন শেষে গ্যাস সঞ্চালন লাইনে সরবরাহ দেওয়া যাবে।  কম্প্রেসার চালু হলে কূপগুলো হতে সর্বোচ্চ পরিমাণে গ্যাস উৎপাদন সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্যাস সরবরাহ বাড়াতে কূপের মুখে বসছে ৬০০ কোটি টাকার কম্প্রেসার

আপডেট সময় : ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫