ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জুলাই সনদে এক বিন্দুও ছাড় নয় : নাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

জুলাই সনদের ক্ষেত্রে সরকারকে একবিন্দুও ছাড় দেবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। জুলাই সনদে কোনো ছাড় হবে না। এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ তিনি  এ হুঁশিয়ারি দেন।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে কী পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো? ১ বছরে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নতুন বন্দোবস্ত আমরা পাইনি। অভ্যুত্থান সমাপ্ত হয়নি। লড়াইও শেষ হয়নি।

চব্বিশের অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ৭১ পরবর্তী বাকশাল কায়েম হয়েছে। ৯০ এর পর ব্যর্থ হয়েছে। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, যারা সমীকরণ মিলিয়ে ফেলছে, ভুল পথে হাঁটছেন, তাদের বলতে চাই, এক বছর ছাড় দিয়েছি। ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক পার্সেন্ট ছাড় দেয়া হবে না।

নির্বাচন বিষয়ে নাহিদ বলেন, নির্বাচন চাই। কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে, দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি ১/১১ আসবে।

তিনি হুঁশিয়ার দিয়ে বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন না করে এই সরকার যেতে পারবে না। অন্য কেউ ক্ষমতায় আসতেও পারবে না।

সংশোধন ও সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ইমেজের জন্য ভালো নয়। যারা সুবিধা নেয়ার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম বক্তব্য দেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদে এক বিন্দুও ছাড় নয় : নাহিদ

আপডেট সময় : ১০:৫৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫