ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

গত আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলাতকগ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জানা যায়, দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল ২৪।

খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচারবিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস।

স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির ফাইল ঘেঁটে দেখা যায়, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্ম। যেখানে খরচ হবে দুই লাখ ডলার। গেল ১২ সেপ্টেম্বর ৬ মাসের জন্য এই চুক্তি হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয়

আপডেট সময় : ০৫:২২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪