ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৩ আগস্ট দেশটি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দ্বিপাক্ষিক এই সরকারি সফরে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান।

রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শাহ আসিফ রহমান বলেন, সফরে দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অব নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকারপ্রধান তথা প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এই সফরে অভিবাসন ও বিনিয়োগকে অগ্রাধিকার পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। সফরে মালয়েশিয়ায় আরো বেশি জনশক্তি প্রেরণের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হবে এবং এ বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা

আপডেট সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫