ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে : মির্জা ফখরুল

স্লোগানের রাজনীতি বাদ দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনের আগে জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় স্লোগান উঠলে এমন মন্তব্য করেন তিনি।

বক্তব্যে মির্জা ফখরুল বলছিলেন, ‘আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন।’

এরপরই সামনে থেকে স্লোগান উঠলে বিএনপি মহাসচিব বলেন, ‘প্লিজ, প্লিজ, আরে ভাই স্লোগান দিও না। স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে।’

পরে তিনি আরও বলেন, বাংলাদেশে শুধু একটি গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকা অধিকার, ভাতের অধিকার-সবকিছু নিশ্চিত করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।

বিএনপি মহাসচিব আরও বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলন চলার সময় অনেক চিকিৎসকে চিকিৎসা প্রদানে বাধা দেওয়া হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। ওই সময়ে আপনারা যারা ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা করেছেন, জাতি কখনো আপনাদের ভুলবে না।

বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ রেখে তিনি বক্তব্যের শেষ দিকে আরও বলেন, যারা আহত আছেন, তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন এই সরকার গ্রহণ করে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্লিজ, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে : মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫