ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অভিনয় ছাড়ার পর সাংবাদিকতা করতে চান মোশাররফ করিম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

বহুমাত্রিক অভিনয়ের জন্য যার জুড়ি নেই মোশাররফ করিমর। দীর্ঘ ক্যারিয়ারে পর্দা কাঁপিয়েছেন কখনো মফস্বলের সাধারণ মানুষ, কখনো বা শহুরে উচ্চশ্রেণির চরিত্রে। কিন্তু এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক চমকপ্রদ এক তথ্য দিলেন মোশাররফ করিম। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোশাররফ করিম জানিয়েছেন, যদি কখনও অভিনয় ছেড়ে দেন, তাহলে সাংবাদিকতায় চলে আসবেন।

অভিনেতা জানান, সাংবাদিকতা সবসময়ই তাকে আকর্ষণ করে। মানুষের জীবনঘনিষ্ঠ গল্প, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার যে শক্তি একজন সাংবাদিকের হাতে থাকে, তা তাকে ভীষণভাবে টানে।

মোশাররফ করিম বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেবো। কিন্তু আমি দেখছি এটাতে ১০-১২ দিনের বেশি থাকতে পারি না।মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি তো উপভোগ করিও না।’

‘আমার চাকরি করতে হবে, এটা ভাবতেই পারি না। আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছা করে। সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।’

সাংবাদিকতা পেশাকে ভীষণ শ্রদ্ধা করেন মোশাররফ করিম। কোনোদিন অভিনয় ছেড়ে দিলে তার ইচ্ছে রয়েছে সাংবাদিকতা করার। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়।

আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে—আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি।’

অভিনেতার এমন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরাও। কেউ বলছেন, ‘সাংবাদিকতা জগতে মোশাররফ করিম আসলে সমাজের জন্য ভালোই হবে।’ আবার কেউ বলছেন, ‘আমরা তাকে শুধু অভিনয়ের মঞ্চেই দেখতে চাই।’

তবে এখনই অভিনয় থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেননি মোশাররফ করিম। বরং সমাজ সচেতন একজন শিল্পী হিসেবে তার চিন্তার দিগন্ত যে কতোটা বিস্তৃত, সেটাই যেন উঠে এলো তার কথায়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনয় ছাড়ার পর সাংবাদিকতা করতে চান মোশাররফ করিম

আপডেট সময় : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫