ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর সাদিকের স্ত্রী জাফরিন পাঁচদিনের রিমান্ডে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে তার সর্বোচ্চ রিমান্ড চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

এর আগে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানান, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার অভিযুক্ত সুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মেজর সাদিকের স্ত্রী জাফরিন পাঁচদিনের রিমান্ডে

আপডেট সময় : ০৩:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫