ওমান প্রবাসী ভাইকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে, ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।
৪ জন পুরুষ (প্রবাসীসহ) সাঁতরে বাঁচলেও, গভীর পানিতে আটকে পড়া ৩ জন মহিলা ও ৪ শিশু আর বেঁচে ফিরতে পারেননি।
দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে—সবার নিথর দেহ শোকের সাগরে ডুবিয়ে দেয় পরিবারকে।
পুরো এলাকা জুড়ে শোকের ছাঁয়া নেমে আসে।
একজনকে রিসিভ করতে পুরো পরিবার বা বড় দল নিয়ে যাওয়া আনন্দের মনে হলেও, এতে যাত্রার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে ক্লান্ত ড্রাইভার ও দীর্ঘ পথ পাড়ি দেওয়া বিপজ্জনক হতে পারে।
চেতনায়২৪ ডেস্ক : 






































