ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কোচিং করাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তালহা

জাতীয় দলের হয়ে ক্যারিয়ার দীর্ঘ হয়নি তালহা জুবায়েরের। ইনজুরি বাধায় শেষ হয়ে যায় ক্যারিয়ার। তবে ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে নবজন্ম হয়েছে যেন তালহার। নিজেকে প্রমাণ করছেন প্রতিনিয়ত। ঘরোয়া ক্রিকেট কোচিংয়ের নিয়মিত মুখ এখন তালহা।

অনূর্ধ্ব-১৯, বাংলাদেশ নারী দল, এ দল কিংবা বাংলাদেশ টাইগার্স সবখানেই কাজ করেছেন তালহা। এ ছাড়া বিপিএল, ডিপিএলসহ বাকি লিগগুলোতেও দেখা যায় তাকে। এবার তালহার সামনে সুযোগ এসেছে দেশের বাইরে কাজ করার। আগামী সেপ্টেম্বরের মাঝের সময়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন তালহা।

অস্ট্রেলিয়ার পার্থে অবস্থান করবেন তালহা। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের হয়ে কাজ করবেন তিনি। সবমিলিয়ে ১ মাস কাজ করার কথা রয়েছে তালহার। বিসিবি থেকেও পেয়েছেন সবুজ সংকেত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম খোঁজ রেখেছেন বিষয়টি নিয়ে।

চেতনায়২৪ ডটকম কে তালহা বলেন, আশা করছি ভালো একটা অভিজ্ঞতা অর্জন হবে। সেখান থেকে যা কিছু শিখব সেটা দেশের ক্রিকেটে কাজে লাগানোর চেষ্টা থাকবে। কোচিং ক্যারিয়ারে সামনে এগোনোর একটা ধাপও বলতে পারেন। বিসিবি সাপোর্ট দিয়েছে, ভিসা টিকিট সবকিছু তারাই দেখছে। এখন ভালো কিছু শিখতে পারাটাই লক্ষ্য থাকবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোচিং করাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তালহা

আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫