ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীতে তিন সমাবেশ, ১৪ হাজার পুলিশ মোতায়েন

রাজধানীর পৃথক স্থানে রবিবার (৩ আগস্ট) তিনটি সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “নিরাপত্তা রক্ষায় ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরেও সাদা পোশাকে অনেক পুলিশ সদস্য কাজ করছেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না।”

রবিবার ঢাকার জাতীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী সমাবেশের আয়োজন করেছে।

‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাত্র সমাবেশ করা হচ্ছে।

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমাবেশ হবে।

অন্যদিকে, সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট: জুলাই জাগরণ’ শীর্ষক আয়োজন চলছে।

এ তিনটি আয়োজনে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে। তাই, পুলিশ প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে তিন সমাবেশ, ১৪ হাজার পুলিশ মোতায়েন

আপডেট সময় : ০৩:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫