ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তাবলিগ জামাতের দুই গ্রুপের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক, বিবাদ মেটাতে কমিটি

তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, বিবাদ মেটাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে।

বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফম খালিদ হোসেন। এর আগে বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ধর্ম উপদেষ্টা জানান, তাবলিগের বিবাদ নিরসনে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি হবে। দুই পক্ষ থেকে প্রতিনিধি থাকবেন এই কমিটিতে। আশা করি এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাইছি।

তিনি বলেন, তাবলিগ জামাতের দুই গ্রুপ অনেকদিন ধরে আমাদের সঙ্গে বৈঠক করতে চাইছিলেন আমরা সময় দিতে পারছিলাম না। আজকে তাদের সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত ছিল। যদিও সময় আলাদা আলাদা ছিল। কিন্তু আমরা একসঙ্গে বৈঠক করেছি। বৈঠকে দুই গ্রুপের সম্মানিত মুরুব্বিরা ছিলেন। কিছু সমস্যা দুই গ্রুপের মধ্যে আছে সেগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা কথা বলেছি।

উপদেষ্টা বলেন, আগামী দিনে তাদের সঙ্গে আরও বৈঠক করবো। একটু কাছাকাছি নিয়ে আসা। আপনারা জানেন গত বছর একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ রকম পরিস্থিতি যাতে আগামী দিনে পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে উভয়পক্ষের সহযোগিতা চেয়েছি।

ইজতেমা একসঙ্গে করা, কাকরাইল মসজিদ-এসব বিষয় নিয়ে কমিটির আলোচনা করে যে ফল বেরিয়ে আসবে সেটাই আমরা বিবেচনা করব, জানান উপদেষ্টা।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাবলিগ জামাতের দুই গ্রুপের সঙ্গে উপদেষ্টাদের বৈঠক, বিবাদ মেটাতে কমিটি

আপডেট সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫