ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এমনকি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।

তিনি আরও জানান, যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, তবে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে। কিন্তু বর্তমান পর্যায়ে তা নিয়ে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, খালেদা জিয়া শিগগিরই বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন। এ প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এটি একেবারে টোটালি ফেইক নিউজ। আমি এই বিষয়ে কিছু জানি না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ডা. জাহিদ

আপডেট সময় : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫