রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে আরিফ হোসেন বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার এসআই শিহাব।
তিনি চেতনায়২৪ ডটকম কে জানান, রোববার ভোরের দিকে গেন্ডারিয়া এলাকার রেললাইনের পাশে মরদেহটি দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সেটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পূর্ব শত্রুতার জেরে বাবুকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চেতনায়২৪ ডেস্ক : 


































