ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কলাবাগানে ৬ তলা থেকে পড়ে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

রাজধানীর কলাবাগানে ছয় তলা ভবন থেকে পড়ে আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত আবিদ আহনাফ কলাবাগানের ৫২/এ, নর্থ রোড এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।

আবিদের মামা রকিবুল কামাল জানান, ভাগিনা আবিদ গতকাল রাত আড়াইটার দিকে ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। সে নিজে লাফিয়ে পড়েছে, না কেউ তাকে ফেলে দিয়েছে— বিষয়টি নিয়ে এখনও আমাদের কাছে রহস্য রয়ে গেছে। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসকরা জানান— আমার ভাগিনা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাপুলিশকে জানিয়েছি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কলাবাগানে ৬ তলা থেকে পড়ে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০২:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫