ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এবার যেদেশের মসজিদে দেখা মিলল ফ্যাসিস্ট শামীম ওসমানের

এবার মসজিদে দেখা মিলল নারায়ণগঞ্জের গডফাদার ও খুনি হাসিনার অন্যতম সহযোগী শামীম ওসমানের। শুক্রবার (২৫ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়তে দেখা গেছে তাকে।

ভাইরাল একটি ছবিতে দেখা যায়, হাসিনার অন্যতম এই লাঠিয়াল সানগ্লাস পরে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছেন। তার হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভারতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগাতে তিনি এই সুতা হাতে বেঁধেছেন।

প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তার এই ছবিটি শেয়ার করে লিখেছেন, “খেলা হবে” খ্যাত ফ্যাসিস্ট হাসিনার অন্যতম লাঠিয়াল নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান বর্তমানে দুবাইতে পালিয়ে আছে। আজ শুক্রবার দুবাইয়ের শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়ার সময় এভাবেই ক্যামেরাবন্দি হন পলাতক হাসিনার এই দোসর।

এরআগে সম্প্রতি আমিরাতের আজমান সিটি সেন্টার এবং তারও আগে দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে।

সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান গণহত্যাকারী দল আওয়ামী লীগের এই দুর্ধর্ষ নেতা। সেখান থেকেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার যেদেশের মসজিদে দেখা মিলল ফ্যাসিস্ট শামীম ওসমানের

আপডেট সময় : ০২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫