ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চোখ খুলেছে মাহাতাব, নিঃশ্বাসও নিচ্ছে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

মো. মাহতাব

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিক্ষার্থী মো. মাহতাব নিহত হয়েছেন এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে মাহাতাব এখনো বেঁচে আছে, চোখও মেলেছে।তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়ে ভুয়া মৃত্যুর গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।

মাহতাব বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর ১১ নম্বর বেডে চিকিৎসাধীন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেলেও শ্বাসনালী অক্ষত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তার বড় মামা মহিবুল হাসান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাবার সঙ্গে স্কুলে যাতায়াত করত মাহতাব। স্কুল ছুটির ১০-১৫ মিনিট আগে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ওই স্কুলের অনেক শিক্ষক-শিক্ষার্থী হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন। এ সময় মাহতাব রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিউইতে নেওয়া হয়।

মাহতাবের মামা মহিবুল হাসান শামীম বলেন, ‘মাহতাব আমার ভাগিনা, সে এখনো বেঁচে আছে। সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসকরা অভিভাবকের পক্ষ থেকে আমাকে আইসিইউতে নিয়ে যান, সেখানে আমি নিজের চোখে আমার ভাগিনাকে দেখে এসেছি। সে চোখ খুলেছ, নিজে নিজে নিঃশ্বাস নিতে পারছে। চিকিৎসকরা বলছেন- তার অবস্থা আশঙ্কাজনক।’

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ঘটনায় পাইলটসহ এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চোখ খুলেছে মাহাতাব, নিঃশ্বাসও নিচ্ছে

আপডেট সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫