ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

উত্তরায় শিক্ষার্থীদের উস্কানিদাতা ফেনীর যুবলীগ নেতা রাফি আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে
রিয়াদ মাহমুদ রাফি

রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় রিয়াদ মাহমুদ রাফি নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা।

মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয়।

রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, রিয়াদ মাহমুদ রাফি গত বছর গণঅভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন। সম্প্রতি মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে।

শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও, তিনি এই শান্তিপূর্ণ পরিস্থিতিতে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় ছাত্ররা তাকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করে।

এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তাকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে এবং তার নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো: হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, রিয়াদ মাহমুদ রাফির নামে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এছাড়া ফেনী মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে ফেনী আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরায় শিক্ষার্থীদের উস্কানিদাতা ফেনীর যুবলীগ নেতা রাফি আটক

আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫