ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা, ইসরায়েলি নারী গ্রেফতার

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে ৭০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়। 

তাকে কয়েকদিন আটকে রেখে ছেড়ে দেওয়া হলেও কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, বিস্ফোরকে বিস্ফোরণ ঘটিয়ে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই নারী। তিনি একজন সরকার বিরোধী বিক্ষোভকারী। তাকে দুই সপ্তাহ আগে গ্রেফতার করা হয়।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারের কোনো ভবনের কাছে যেতে পারবেন না এমন শর্তে তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেফতারের পর পর ওই নারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার (২৪ জুলাই) তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হবে।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে, পরিকল্পনা বাস্তবায়নে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ওই নারী।

এরআগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছিল, ইরানের নির্দেশনায় নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা সাজিয়েছেন এক ব্যক্তি। পরবর্তীতে ৭১ বছর বয়সী ওই বৃদ্ধকে আটক করা হয়।

ইসরায়েলি পুলিশ জানিয়েছিল, তুরস্কে গিয়ে ইরানি গোয়েন্দাদের সঙ্গে ওই ইসরায়েলি নাগরিকের পরিচয় হয়। এরপর তিনি অবৈধ উপায়ে ইরানে প্রবেশ করেন এবং ইরানের গোয়েন্দাদের কাছ থেকে দিকনির্দেশনা নিয়ে ফেরেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা, ইসরায়েলি নারী গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫