ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এক বছরেও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি: সারজিস

সারাদেশের ন্যায় চাঁদপুরে জুলাই পদযাত্রায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ হওয়া সন্তানদের হত্যার বিচার এখনও দৃশ্যমান হয়নি। এই সরকারকে জুলাই সনদ, হত্যার বিচার ও সংস্কার কার্যক্রম শেষ করতে হবে।

বুধবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, শহীদদের মায়েরা কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে। নতুন আরেক জুলাই এসেছে। কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনাসহ জড়িত সকলের বিচার করতে হবে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারকে বিচার কাজ না করে অন্য কোনো কিছু চিন্তা না করার জোর দাবি জানান তিনি।

পরে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ডের চাঁদপুরে এই পদযাত্রার নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী। এসময় মাইলস্ট্রোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোকর‍্যালি বের করা হয়।

পরে দুপুর ২টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন। বেলা ৩টায় শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ করে চাঁদপুরের কর্মসূচি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এক বছরেও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি: সারজিস

আপডেট সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫