ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে কয়লা খনি ধসে ৬ শ্রমিক নিহত

আফগানিস্তানে কয়লা খনি ধসে ছয় শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন। দেশটির উত্তরাঞ্চলের বাগলান এলাকায় ওই ঘটনা ঘটে। একই এলাকায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে কয়লা খনি ধসে কমপক্ষে ১০ জন খনি শ্রমিক মারা যায়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি ও বাসস এ তথ্য দিয়েছে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের প্রধান সৈয়দ মুস্তাফা হাশিমি জানান, খনির একটি অংশ হঠাৎ ধসে পড়ে। ফলে ছয় জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। তিনি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানে কয়লা ছাড়াও মার্বেল, খনিজ, সোনা, লিথিয়াম ও মূল্যবান পাথর খনি রয়েছে। খনিজ সম্পদের ওপর খুব কম তদারকি থাকায় খনিগুলোতে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে। খনি শ্রমিকরা প্রায়শই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে উত্তরাঞ্চলের আরেকটি প্রদেশ সামাঙ্গানে একটি ধসে পড়া কয়লা খনিতে ২২ জন শ্রমিক আটকা পড়েছিলেন। তবে কয়েক ঘণ্টা পরে তাদের উদ্ধার করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আফগানিস্তানে কয়লা খনি ধসে ৬ শ্রমিক নিহত

আপডেট সময় : ০২:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫