ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ জিতে আসার পর ম্যান ইন গ্রিনদের বিপক্ষে প্রথমটিতেও জয় পেয়েছে লাল-সবুজের দল।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আজ দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

সে লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিকরা। সালমান আঘাদের বিপক্ষে এ ম্যাচে আগে ব্যাট করবেন লিটন দাসরা, টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সালমান।

প্রথম ম্যাচ জয়ের পর আজ একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনিংয়ে থাকছেন না তানজিদ তামিম। পারভেজ ইমনের সঙ্গে আজ দেখা যাবে নাইম শেখকে। আর বোলিংয়ে তাসকিন আহমেদের বদলে থাকছেন শরিফুল ইসলাম।

পাকিস্তানও মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। আবরার আহমেদের পরিবর্তে মাঠে নামবেন আহমেদ দানিয়াল।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫