ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে ঘেরাও শিক্ষার্থীদের: সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও করে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) তিনটা দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তাদের একটি অংশ সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে।

শিক্ষার্থীরা জানায়, মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরও পরীক্ষা স্থগিত করতে টালবাহানা করে। শিক্ষার্থীরা সকালে শুনতে পায় পরীক্ষা হচ্ছে না। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না। আমরা তাদের পদত্যাগের দাবিতে এখানে জড়ো হয়েছি।

সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিচ্ছেন।

সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে দিবাগত রাত পৌনে তিনটার দিকে।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পরীক্ষা স্থগিতের তথ্য জানান।

এরপর মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরীক্ষা স্থগিতের কথা জানান। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও পরীক্ষা স্থগিতের তথ্য জানায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সচিবালয়ে ঘেরাও শিক্ষার্থীদের: সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

আপডেট সময় : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫