ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জিৎকে নিয়ে রায়হান রাফীর নতুন সিনেমা  ‘লায়ন’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

ওপার বাংলার সঙ্গে আবারও যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন সিনেমা। এর আগে রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ দেখিয়েছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত মিমি চক্রবর্তী। এবার শোনা যাচ্ছে, এই বাংলায় রাফীর সঙ্গে পা রাখতে চলেছেন টালিউড স্টার জিৎ! সঙ্গে নাকি সহ–অভিনেতা চঞ্চল চৌধুরী কিংবা আফরান নিশোও নাকি থাকবেন বলে গুঞ্জন রয়েছে। তবে জিতের বিপরীতে কোন বাংলার নায়িকা থাকবেন, তার খবর এখনও মেলেনি।

গেল ঈদে মুক্তি পায় রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের ‘তুফান’। সিনেমাটির মুখ্য ভূমিকায় ছিলেন মিমি চক্রবর্তী। ছিলেন আয়নাবাজির নাবিলা, চঞ্চল চৌধুরীও। বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তোলে এই সিনেমাটি। এরই মধ্যে নতুন খবর, ভারত–বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলা নতুন সিনেমার পরিচালনা করতে চলেছেন রায়হান রাফী। সিনেমার নামও জানা গেল-‘লায়ন’।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে রায়হান রাফী বলেন, ‘ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও সিনেমা তৈরির ইচ্ছে আছে। জিৎদা বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভাল লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।’

এই বছরের মতো আগামী বছরেও রায়হান রাফি যে আবারও নতুন চমক আনতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে জিতের বিপরীতে নায়িকা কে হবেন লায়ন সিনেমাতে সেটা এখনও স্পষ্ট নয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিৎকে নিয়ে রায়হান রাফীর নতুন সিনেমা  ‘লায়ন’

আপডেট সময় : ০৭:১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪