ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানের খোঁজে অভিভাবকরা!

সন্তানের খোঁজে দিকবেদিক ছুটছেন পলি বেগম। তার দুই সন্তান সাদ ও লামিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। উদ্বিগ্ন হয়ে তাকে সন্তানদের খোঁজ করতে দেখা গেছে।

শুধু পলি বেগম না, সন্তানদের খুঁজতে এসেছেন অনেক অভিভাবক ও স্বজনরা। তাদের আহাজারিতে দিয়াবাড়ি এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এর আগে দুপুর সোয়া ১টায় উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সরজমিনে ঘটনাস্থলে দেখা গেছে, উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি ও বিমান বাহিনীর সদস্যরা। স্কুলের আশেপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা।

এর মধ্যে অনেকে এসেছেন তাদের সন্তানদের খুঁজতে। কেউ কেউ কান্না ভেঙে পড়ছেন।

অভিভাবক পলিম বেগম বলেন, বলেন, তার দুই সন্তান এখানে পড়ে। এখন পর্যন্ত পাননি। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি।

স্কুলের একজন আয়া বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। সেখানে ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির ক্লাস বসত। পুরো ভবনটাই পুড়ে গেছে।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৫ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানের খোঁজে অভিভাবকরা!

আপডেট সময় : ০৪:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫