ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নেতানিয়াহুকে ‘পাগল’ আখ্যা দিলো যুক্তরাষ্ট্র

সিরিয়ায় হামলা করায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুকে ‘পাগল’ বলে মন্তব্য করেছেন। সেইসঙ্গে নেতানিয়াহু’র আচরণকে শিশুসুলভ হিসেবেও বর্ণনা করেছেন তারা।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ‘নেতানিয়াহু পাগলের মতো আচরণ করেছেন। তিনি সব সময় সবকিছুতে বোমা ফেলেন। তার এই আচরণ ট্রাম্পে প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।’

গত মঙ্গলবার সিরিয়ায় সুয়াইদায় হামলা শুরু করে। এরপর বুধবার দামেস্কের গুরুত্বপূর্ণ ভবন লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ।

নেতানিয়াহু এবং তার নীতির বিষয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ দিন দিন বাড়ছে। আরেকজন কর্মকর্তা বলেন, যে শিশু কোনো শৃঙ্খলা মানতে চায় না, তার মতো আচরণ করেন নেতানিয়াহু।

এই কর্মকর্তাদের হতাশা প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব অনুভূতির প্রতিফলন কি না, তা স্পষ্ট নয়। তবে ইসরাইলের আচরণের প্রতি যুক্তরাষ্ট্রের বিরক্তিকর মনোভাব এবারই প্রথম নয়।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও সাংবাদিকদের বলেছেন, সিরিয়ায় হামলার ঘটনায় ট্রাম্পের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না।

অ্যাক্সিওস জানায়, সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক মঙ্গলবার ইসরাইলকে কূটনৈতিকভাবে বিষয়টি সুরাহা করতে বলেছিলেন। ইসরাইল তাতে রাজিও হয়েছিল। এরপর বুধবার ইসরাইল সিরিয়ায় ব্যাপক আক্রমণ চালায়। যার মধ্যে রয়েছে সিরিয়ার সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকা। ইসরাইল বলেছে যে তারা সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সমর্থনে কাজ করছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুকে ‘পাগল’ আখ্যা দিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫