ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে রয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে রয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবারগুলো যে ধরনের সম্মান পাওয়ার কথা ছিল। তা পাচ্ছে না। সরকার আন্তরিক আছে কিন্তু মাঠ পর্যায়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারাই শহীদ পরিবারগুলো যাতে যথাযথ মর্যাদা না পায় সে ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করছে।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে নাহিদ বলেন, আমরা আপনাদের পরিবারের সদস্য হিসেবে আজ এখানে এসেছি। আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সহযোগী ছিল। আমরা একসঙ্গে সংগ্রাম করে সৈরাচার পতন করেছি। আমরা দল করলেও শহীদদের কোনো দলে ভাগ করিনি। আমরা মনে করি শহীদরা দেশের সম্পদ। কারণ তারা দেশের জন্যই জীবন দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ-আহত সেল করছি, সেটার অধীনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এটি আমরা স্থানীয় সংগঠনের মাধ্যমে করছি। জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, সেটা আমরা সবসময় বলছি এবং ৩ আগস্টে সেটা নিয়ে আমরা ঢাকায় বড় প্রোগ্রাম করব। সরকারের কাছ থেকে এই দাবি আদায় করে নেবো।

এ সময় চট্টগ্রামের শহীদদের পরিবার ও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এনসিপি নেতারা বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওয়ানা হন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশাসন এখনো স্বৈরাচারের দোসরদের দখলে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫