ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গণগ্রেপ্তার না, যারা অন্যায় করেছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যারা অন্যায় করেছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি একটা কথা বলেছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না পায় আর যে অপরাধ করেনি তাকে যেন গ্রেপ্তার না করা হয়।

আজ রোববার (২০ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গোপালগঞ্জে ধীরে ধীরে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, আমি অনেক টেলিভিশনে দেখলাম স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। কারফিউ তো এই কারণে উঠিয়ে দেওয়া হয়েছে। ১৪৪ ধারাও আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে।

আরেক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জে ঘটনা যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না। এটাতো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো অনেক কিছু অনেক সময়…আগে যখন আমরাও (রাজনীতি) করেছি, তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেনা সেটি হচ্ছে আমাদের কথা, আমরা ব্যবস্থা নিতে পারছি কেনা।’

তিনি বলেন, ‘আজ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা শুনলাম তারা কীভাবে কাজ করছেন, আগে কী পরিস্থিতি ছিল, এখন কী পরিস্থিতি রয়েছে। তারা ফিডব্যাক দিয়েছেন, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা বললেন যে অনেক উন্নতি হয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয়নি সেটি আপনারা বলতে পারবেন।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণগ্রেপ্তার না, যারা অন্যায় করেছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫