ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার (২০ জুলাই) প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের কাছাকাছি এলাকায় ৩২ মিনিটের মধ্যে তিনটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে।

এই ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ছিল রিখটার স্কেলে ৭.৪ মাত্রার। বাকি দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭ করে। এর আগে একই এলাকায় আরও একটি ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা এই পরপর তিনটি ভূমিকম্পের মাত্র আধা ঘণ্টা আগেই অনুভূত হয়।

এই শক্তিশালী ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় জনগণকে সতর্ক থাকতে বলেছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও, ভূমিকম্পের মাত্রা বিবেচনায় নিয়ে সতর্কতা জারি রাখা হয়েছে।

পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের জনসংখ্যা ১ লাখ ৬৩ হাজারের বেশি। শহরটি উপকূলবর্তী হওয়ায় সুনামির সম্ভাব্য অভিঘাত নিয়ে চিন্তিত স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

রাশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আপডেট সময় : ০২:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫